×

খেলা

শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০১:২১ পিএম

শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করল ভারত

ছবি : সংগৃহীত

নানান জল্পনা-কল্পনা শেষে গৌতম গম্ভীরকেই নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আসন্ন শ্রীলঙ্কা সিরিজেই বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেবেন সাবেক এই ওপেনার। এবার এ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিসিআই। 

ঘোষিত সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি দিয়ে দুই দলের মধ্যকার এই সিরিজ শুরু হবে। সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ দুটি ২৬ ও ২৭ জুলাই মাঠে গড়াবে।

দিন তিনেক বিরতি দিয়ে আগামী ১ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। ফের দুদিন বিরতি শেষে ৪ আগস্ট গড়াবে দ্বিতীয় ওয়ানডে এবং ৭ আগস্ট তৃতীয় ও শেষ ম্যাচ দিয়ে সীমিত ওভারের সংস্করণের খেলা শেষ হবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই পাল্লেকেলে স্টেডিয়ামে এবং কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

এর আগে, সবশেষ ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কায় সফর করেছিল ম্যান ইন ব্লুরা। সে সময়ে দ্রাবিড় ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর অধিনায়ক হিসেবে ছিলেন শিখর ধাওয়ান। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। একই ব্যবধানে ম্যান ইন ব্লুদের টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল লঙ্কানরা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App