×

খেলা

কোপা আমেরিকা : কে কোন পুরস্কার জিতলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৪:৪৪ পিএম

কোপা আমেরিকা : কে কোন পুরস্কার জিতলেন

ছবি: সংগৃহীত

২০২১ কোপা আমেরিকার আগপর্যন্ত ২৮ বছর শিরোপাবঞ্চিত ছিল আর্জেন্টিনা। তবে ব্রাজিলের মাটিতে মহাদেশীয় টুর্নামেন্টের ৪৭তম আসরে স্বাগতিকদের হারিয়েই শিরোপা খরা কাটায় আকাশি-নীল শিবির। 

এরপর একে একে চারটি শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ২০২১ কোপা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের পর সবশেষ ২০২৪ কোপার শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। এ নিয়ে রেকর্ড ১৬ বার কোপার শিরোপা ঘরে তুলল আলবিসেলেস্তেরা।

টানা দ্বিতীয়বার কোপা জয়ের মিশনে সবচেয়ে বেশি অবদান দুই তারকা লাউতারো মার্টিনেজ আর এমি মার্টিনেজের। ৬ ম্যাচে ৫ গোল করে এবারের আসরের গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো। এবারও সেরা গোলরক্ষকের গোল্ডেন গ্লাভস পেলেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক এমি। 

এই দুই পদক জিতলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল বাগাতে পারেনি আকাশি-নীল শিবির। হামেস রদ্রিগেজই ৪৮তম কোপা আমেরিকার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

একনজরে কোপা আমেরিকা-২০২৪ এর পুরস্কার

চ্যাম্পিয়ন : আর্জেন্টিনা

রানার্স-আপ : কলম্বিয়া

তৃতীয় : উরুগুয়ে

ফেয়ার প্লে : কলম্বিয়া

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : হামেস রদ্রিগেজ (৬ অ্যাসিস্ট, ১ গোল)

গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) : লাওতারো মার্টিনেজ (৫ গোল)

সেরা গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (৫টা ক্লিন শিট)

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App