×

খেলা

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন স্টোকস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:২১ পিএম

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন স্টোকস

বেন স্টোকস, ছবি: এএফপি

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো গ্রীষ্ম মৌসুমে আর মাঠে নামতে পারছেন না ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

বিষয়টি নিশ্চিত করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘রবিবার রাতে ইংল্যান্ডের ঘরোয়া দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন ইংল্যান্ড অধিনায়ক। মঙ্গলবার তার পায়ে স্ক্যান করা হয়। স্ক্যানে ইনজুরি ধরা পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ মিস করবেন তিনি।’

ইসিবি আরও জানায়, ‘আগামী অক্টোবরের শুরুর দিকে পাকিস্তান সফরে ফিরতে চান এই অলরাউন্ডার। পাকিস্তান সফরে মুলতান, করাচি এবং রাওয়ালপিন্ডিতে তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে।’

আগামী ২১ আগস্ট ওল্ডট্রাফোর্ডে শুরু হবে প্রথম টেস্ট। স্টোকসের বদলে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে সহ-অধিনায়ক ওলি পোপ দলের নেতৃত্ব দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App