×

খেলা

সাকিবের মামলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৮:০৩ পিএম

সাকিবের মামলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসান। মামলায় মাগুরা–১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এরপর থেকেই আলোচনায় দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

এদিকে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতেও নোটিশে বলা হয়।

শনিবার (২৪ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এই বৈঠকে অনেক কিছু নিয়েই আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আপনি জানেন, একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনও, ওটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপর একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের ফিফথ ডে। এই মুহূর্তে আমরা কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি, আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব।’

ফারুক আহমেদ যোগ করেন, ‘এফআইআর যখন হয়, তার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনো আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং এমপ্লয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব।’ পরে এ কথাও বলেছেন, ‘সাকিবের এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে উইথড্র করতে পারব না।’

এদিকে বন্যাদুর্গতদের সহায়তায় বিসিবির পক্ষ থেকে এক কোটি টাকা এবং তিন হাজার খাবারের প্যাকেট দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান ফারুক আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে প্রাণ গেলো চবি শিক্ষার্থীর

কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে প্রাণ গেলো চবি শিক্ষার্থীর

‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

‘হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’

 মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

মাঠে ফিরেই মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়

বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বিএসএফের পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App