×

খেলা

২৭ মাস পর লিটনের সেঞ্চুরি, যা বললেন স্ত্রী সঞ্চিতা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৯ পিএম

২৭ মাস পর লিটনের সেঞ্চুরি, যা বললেন স্ত্রী সঞ্চিতা

ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের সাক্ষী হলো রাওয়ালপিন্ডি। হার না মানা এক লড়াইয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন লিটন দাস। পিণ্ডিতে লিটন যখন ব্যাটিংয়ে নামেন, তখন ২৬ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রেকর্ড জুটি গড়েন উইকেটকিপার এই ব্যাটার। সঙ্গে দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন তিনি। ১৭১ বলে ১১ চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন লিটন।

এর মধ্য দিয়ে দীর্ঘ ২৭ মাসের বেশি সময় পর সেঞ্চুরির দেখা পেলেন ক্ল্যাসিক এই ব্যাটার। সর্বশেষ ২০২২ সালের মে মাসে হোম অব ক্রিকেট মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এদিকে লিটনের ব্যাট হাসি ফুটতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। মেয়ের সঙ্গে লিটনের ছবি শেয়ার করে লেখেন, অভিনন্দন আনায়রার বাবা। আমরা তোমাকে ভালোবাসি।

ক্যারিয়ারের খারাপ সময়ে বরাবরই স্বামী লিটনের পাশে ছায়া হয়েছিলেন তার সঞ্চিতা। লিটন নিজেও সে কথা অনেকবার জানিয়েছেন।

এর আগে, ১০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনে খুররাম শেহজাদের আগুনে বোলিংয়ে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। সাদমান ছাড়া কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। একে একে প্যাভিলিয়নে ফেরেন সাদমান (১০), জাকির হাসান (১), নাজমুল হাসান শান্ত (৪), মুমিনুল হক (১), মুশফিকুর রহিম (৩) ও সাকিব আল হাসান (২)।

৬ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কাও জেগেছিল। তবে লিটন-মেহেদীর ১৬৫ রানের জুটিতে ফলো-অন এড়ায় টাইগাররা। এরপর সেঞ্চুরির দিকেই হাঁটছিলেন তারা। তবে হঠাৎই প্যাভিলিয়নের পথ ধরেন মিরাজ। মিরাজের পর তাসকিনও ক্রিজে থিতু হতে পারেননি। লাল-সবুজের অষ্টম উইকেট পতনের পরই দ্বিতীয় সেশনের খেলা শেষ হয়। ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।

একপ্রান্ত আগলে রেখে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন লিটন। ১৭১ বলে ১১ চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন উইকেটরক্ষক এই ব্যাটার।

হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে সেঞ্চুরির পরও রানের চাকা সচল রাখেন ক্ল্যাসিক এই ব্যাটার। তার সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। তবে দলীয় ২৬২ রানে থামেন তিনি। সাজঘরে ফেরার আগে ২২৮ বলে ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন উইকেটরক্ষক এই ব্যাটার।

লিটনের বিদায়ের পর মাত্র দুই বল টিকেছিল লাল-সবুজের ইনিংস। সালমানের বলে এলবিডব্লু হয়ে ফেরেন নাহিদ রানা। শেষ পর্যন্ত ৭৮ দশমিক ৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় বাংলাদেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App