×

খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মঈন

মঈন আলি

গত বছর অবসর ভেঙে অ্যাশেজে দুটি ম্যাচ খেলতে ফিরেছিলেন মঈন আলি। পরে নাটকীয়ভাবে ফের রাজকীয় এই ফরম্যাটে অবসর ঘোষণা করেন। তবে ঠিকই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে গেছেন এই অলরাউন্ডার। এবার হঠাৎ করেই পুরো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৭ বছর বয়সী এই তারকা।

রবিবার (৮ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘোষণা দেন তিনি। সেখানে মঈনের দাবি, ‘আমার বয়স ৩৭ হয়ে গেছে এবং এই মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পাইনি। আমি ইংল্যান্ডের জন্য অনেক ক্রিকেট খেলেছি। এখন নতুন প্রজন্মের সময়, যা আমাকেও ব্যাখ্যা করা হয়েছে। এরপরই অনুভব করলাম সময় হয়ে গেছে, আমি আমার কাজ সম্পন্ন করেছি।’

২০১৪ সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে মঈন আলির অভিষেক হয়। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে এবং ৯২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ইংলিশদের হয়ে আট সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে সবমিলিয়ে ৬ হাজার ৬৭৮ রান করেছেন মঈন। পাশাপাশি বল হাতে তিন ফরম্যাটে ৩৬৬ উইকেট শিকার করেছেন এই অফস্পিনার।

এই অলরাউন্ডার বলেন, ‘আমি খুবই গর্বিত। যখন আমি প্রথম ইংল্যান্ডের হয়ে খেলি, কত সংখ্যক ম্যাচ খেলতে পারব জানতাম না। এরপর প্রায় ৩০০ ম্যাচ খেলে ফেলেছি… প্রথমদিকের বেশিরভাগই ছিল টেস্ট ফরম্যাটে। এরপর মর্গস (ইয়ন মরগান) ওয়ানডেতে নিয়ে এলো, যেখানে অনেক আনন্দ পেয়েছি। তবে টেস্টই সবচেয়ে দারুণ ফরম্যাট। চাইলে এখনও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য চেষ্টা চালাতে পারতাম, তবে আমি বাস্তবতা জানি। বুঝতে পারছি, ঠিকভাবে হচ্ছে না সবকিছু, যদিও আমি মনে করি খেলতে পারব। কিন্তু দলের আলাদা চিন্তা-ভাবনা আছে।’

তিনি যোগ করেন, ‘খেলায় আপনি কি প্রভাব রেখেছেন, সেসব মানুষ ভুলে যাবে। হতে পারে এটি কেবলই ২০-৩০ রানের, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ। আমি জানি দলের জন্য মাঠ এবং বাইরে কেমন প্রভাব রেখেছি। আশা করি, মানুষ আমার খেলায় আনন্দ পাবে, যাই-হোক আমি নিজের চেষ্টাটা করে যাব, আমি সেটাতেই খুশি।’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি লিগ ঠিকই চালিয়ে যাবেন ইংলিশ এই তারকা। একইসঙ্গে ভবিষ্যতে কোচিংয়ে আসারও ইঙ্গিত দিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ‘কিছু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট (খেলব); কারণ, আমি খেলতে ভালোবাসি। কিন্তু কোচিং এমন বিষয় যা নিয়ে আগ্রহ আছে, আমি সেরা একজন হতে চেষ্টা করব। আমি বাজের (ব্রেন্ডন ম্যাককালাম) কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। ‍আমাকে সবাই মুক্ত চেতনার মানুষ হিসেবে চিনবে বলে মনে কির। ক্যারিয়ারে কিছু ভালো শট খেলেছি, কিছু খারাপ। আশা করছি, মানুষ আমার খেলা উপভোগ করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

নতুন দায়িত্ব পেলেন রেজা কিবরিয়া

যুবকদের জন্য সুখবর

যুবকদের জন্য সুখবর

মহাখালীতে ভবনে আগুন

মহাখালীতে ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App