×

খেলা

রাতে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, দেখবেন যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১২:৫৭ পিএম

রাতে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, দেখবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ফুটসাল বিশ্বকাপ ফাইনালে আজ রাতে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। রবিবার ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ম্যাচটি অনলাইনে সরাসরি দেখতে পারবেন ফুটবল ভক্তরা। বাংলাদেশ থেকে ম্যাচটি বিনামূল্যে দেখতে পারবেন ফিফা প্লাসে। ম্যাচটি শুরু হওয়ার পর এখানে ক্লিক করেও সরাসরি দেখতে পারবেন।

দেখতে ফুটবলের মতোই আরেকটা খেলা ফুটসাল। তবে মাঠের দৈর্ঘ্য, বলের আকৃতিতে কিছুটা পার্থক্য আছে।দিন দিন জনপ্রিয় হচ্ছে এই খেলাও। বিশেষ করে লাতিন অঞ্চলে নিয়মিতই আয়োজন হচ্ছে এই খেলা। কনমেবল ফুটসাল কোপা আমেরিকাতে বয়সভিত্তিক দলেরও অংশগ্রহণ আছে। ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল।

অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‌‌‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা। এবারের আসরে ‘বি’ গ্রুপ থেকে অংশ নিয়ে ব্রাজিল নিজেদের প্রথম খেলায় কিউবাকে ১০-০ গোলে, দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়া ৮-১ গোলে এবং তৃতীয় ও শেষ খেলায় থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। 

শেষ ষোলোর ম্যাচে কোস্টারিকাকে তারা ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলে জয়লাভ করে ব্রাজিল। আর সেমিতে ইউক্রেনকে ৩-২ গোলে হারায় সেলেসাওরা। ফুটসালে এ পর্যন্ত ৮৩ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ৬৬ বার জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জিতেছে ৮ ম্যাচ, ড্র হয়েছে বাকি ৯ ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বির এই মুখোমুখিতে প্রথম ২৮ ম্যাচ জিতে একচেটিয়া আধিপত্য ছিল ব্রাজিলের। তবে সর্বশেষ ১০ বারের মুখোমুখিতে দুই দলই জিতেছে ৩টি করে ম্যাচ, ড্র বাকি ৪টি। সর্বশেষ ২০২১ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App