×

খেলা

বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে আসছে ফিফা-এএফসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম

বাফুফে নির্বাচন পর্যবেক্ষণে আসছে ফিফা-এএফসি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আগামী শনিবার (২৬ অক্টোবর)। এই নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ফিফা ও এএফসি প্রতিনিধি। বিগত নির্বাচনেও ফিফা-এএফসি প্রতিনিধি এসেছিলেন।

আগামী ২৪ অক্টোবর আসবেন এএফসি প্রতিনিধি ক্যাটেল। এএফসির মেম্বার অ্যাসোসিয়েশন সাউথ এশিয়ান ইউনিটের প্রধান তিনি। এর পরদিন আসবেন ফিফার কর্মকর্তা প্রিন্স রুসেফ। ফিফার সদস্য দেশের কর্মকান্ড পর্যবেক্ষণ করেন তিনি। এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছেন প্রিন্স। তার পাশাপাশি ফিফা থেকে মাহমুদ মনসুরেরও আসার কথা রয়েছে। 

এবার বাফুফে নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য এই তিন পদে ভোটাভুটি হবে। নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করবেন এএফসি, ফিফা প্রতিনিধি। সাফের প্রতিনিধিও পর্যবেক্ষক হিসেবে থাকবেন।

এদিকে দায়িত্ব নেওয়ার পর কয়েকবার বিসিবিতে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে  এখনো বাফুফেতে আসেননি। সোমবার (২১ অক্টোবর) দুপুরে বাফুফে ভবন পরিদর্শনে আসবেন তিনি। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

১৭ দিনের যুদ্ধে আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে

ইরানের সামরিক উপদেষ্টা ১৭ দিনের যুদ্ধে আমেরিকাকে কাঁপিয়ে দিয়েছে

এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App