×

খেলা

নিউজিল্যান্ডের তারকা পেসার নিষিদ্ধ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

নিউজিল্যান্ডের তারকা পেসার নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ মাদক কোকেন সেবনের দায়ে নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ডগ ব্রেসওয়েল ক্রিকেট থেকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন।

এ বছরের জানুয়ারিতে সেন্ট্রাল স্ট্যাগস ও ওয়েলিংটনের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের সময় ৩৪ বছর বয়সী ব্রেসওয়েলের দেহে নিষিদ্ধ মাদকের অস্তিত্ব ধরা পড়ে।

ঘরোয়া টুর্নামেন্টের ওই ম্যাচে ২১ রানে ২ উইকেট নিয়ে ব্রেসওয়েল ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। ১১ বলে ৩০ রানও সংগ্রহ করেছিলেন তিনি।

স্পোর্টস ইন্টিগ্রিটি কমিশন জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগেই ব্রেসওয়েল মাদক সেবন করেছিলেন। প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করায় শাস্তির পরিমাণ প্রথমে তিন মাস থাকলেও পরবর্তীতে তা কমিয়ে এক মাস করা হয়েছে।

২০২৪ সালের এপ্রিল থেকে ব্রেসওয়েলের এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। যে কারণে ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। যেকোনো মুহূর্তে ব্রেসওয়েল আবারো খেলা শুরু করতে পারবেন।

২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। তিন ফরম্যাটে এখন পর্যন্ত ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টিসহ সর্বমোট ৬৯টি ম্যাচে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

গোলাম পরওয়ার সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App