×

খেলা

ইতিহাস গড়ার পর এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম

ইতিহাস গড়ার পর এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

কিলিয়ান এমবাপ্পে, ছবি: সংগৃহীত

আতালান্টার বিপক্ষে বাঁচামরার ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু স্প্যানিশ ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্স তাদের পক্ষে কথা বলছিল না, তবুও জয় ছাড়া অন্য কিছুই ভাবার সুযোগ ছিল না। আর মাস্ট-উইন ম্যাচে এমন একজন ত্রাতা হয়ে এলেন, যাকে নিয়ে সম্প্রতি সমালোচনাই সবচেয়ে বেশি হচ্ছে। আতালান্টার বিপক্ষে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে।

তবে ম্যাচের ৩৫ মিনিটের পর আর সার্ভিস দিতে পারেননি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। চোটের কারণে একরকম বাধ্য হয়েই তাকে তুলে নেন মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, বাঁ-ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন এমবাপ্পে। ধারণা করা হচ্ছে, মাংসপেশিতে টান খেয়েছিলেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। তবে পরীক্ষা-নিরীক্ষার পরই মূল ঘটনা জানা যাবে। 

এ নিয়ে কোচ আনচেলত্তির ভাষ্য, ‘(এমবাপ্পের) টান লেগেছে। দেখে মারাত্মক কিছু মনে হয়নি, তবে আমি বলতে পারব না। দেখা যাক, (পরীক্ষায়) কী হয়। সে দৌড়াতে পারছিল না। অস্বস্তি বোধ করছিল। তাই বাধ্য হয়েই তাকে তুলে নিতে হয়েছে।’

এদিকে যতক্ষণ মাঠে ছিলেন, ততক্ষণেই ইতিহাস গড়ে ফেলেছিলেন। ম্যাচের দশম মিনিটে দিয়াজের পাস থেকে বক্সের ভেতরে বল দখলে নিয়ে গোল করে ফরাসি এই তারকা। এর সুবাদে লিওনেল মেসির পর চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে ৫০ গোল পূরণ করেন তিনি। 

২৫ বছর ১১ মাস ২০ দিন বয়সে ৫০তম গোলটি করেন এমবাপ্পে। তবে সর্বকনিষ্ঠের রেকর্ড আর্জেন্টাইন অধিনায়কের। সেটাও ২৪ বছর ২৮৪ দিন বয়সে। এ ছাড়া ২৮ বছর ২ মাস ৭ দিন বয়সে ৫০তম গোল করে এতদিন দ্বিতীয় সর্বকনিষ্ঠের রেকর্ড দখলে রেখেছিলেন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো।

এ নিয়ে ৭৯ ম্যাচে ৫০ গোল হলো এমবাপ্পের। দ্রুততম ৫০ গোলের তালিকায় ফ্রেঞ্চ তারকা এখন চতুর্থ স্থানে। এই তালিকায় প্রথম তিনজন হলেন- রুড ভ্যান নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) এবং রবার্ট লেভানডফস্কি (৭২)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App