×

খেলা

বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

বিপিএলে খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ

ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৫-এ খুলনা টাইগার্স দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মিরাজকে খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে ঘোষণা করেন খুলনা টাইগার্সের ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসের সিইও মো. ফাইজুর রহমান এবং সিএফও আবু রাইহান আল বেরুনি এবং ফ্র্যাঞ্চাইজির মালিক ইকবাল আল মাহমুদ, ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম, দলের খেলোয়াড়, ম্যানেজম্যান্ট ও শুভানুধ্যায়ী।

খুলনা টাইগার্স টিম মিরাজের অধিনায়কত্ব ও সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী। ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচে তার নেতৃত্ব যেমন ছিল অসাধারণ, ঠিক তেমনই এই বিপিএল আসরে খুলনা টাইগার্সকে একটি নতুন উচ্চতায় পৌঁছানোর আশাবাদী সবাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App