×

খেলা

হারের দায় যাকে দিলেন খুলনা অধিনায়ক মিরাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

হারের দায় যাকে দিলেন খুলনা অধিনায়ক মিরাজ

ছবি: সংগৃহীত

রীতিমতো অবিশ্বাস্য কিংবা নাটকীয় বললেও ভুল হবে না। ফাইনালে উঠার রুদ্ধশ্বাস লড়াইয়ে খুলনা টাইগার্সের হাত থেকে শেষ বলে ম্যাচ ছিনিয়ে নিয়েছে চট্টগ্রাম কিংস। ২ উইকেটের এই জয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো মোহাম্মদ মিথুনের দল। আগামী ৭ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম।
এদিকে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদি হাসান মিরাজ। খুলনার অধিনায়কের ভাষ্য, ‘আমাদের পরাজয়ের আসল কারণ ছিল হোল্ডারের তৃতীয় ওভার (ইনিংসের ১৮তম)। ওই ওভারে যে ১৩ রান এল, সেটাই ঘুরিয়ে দিয়েছিল ম্যাচ। আন্তর্জাতিক এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোল্ডারের মতো অভিজ্ঞ বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি।’

মিরাজের দাবি, ‘শেষ ওভারে মুশফিক হাসানের ১৫ রান খাওয়ার ফলে আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমার কাছে মনে হয়, ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে গেছে (১৮তম ওভারে) ওই ১৩ রান দেওয়াতেই।’ 

মিরাজ আরো বলেন, ‘আমার মনে হচ্ছিল, যেকোনো সময় কিছু একটা অঘটন ঘটবে। সেই ভয়ই আমার মনকে পুরোপুরি গ্রাস করেছিল।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App