×

খেলা

পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজ খোয়ালো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এর ফলে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে তারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজারে আগে ব্যাট করতে নেমে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জিতে গেছে পাকিস্তান। এদিন স্বাগতিক নারীদের ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। 

উদ্বোধনী জুটিতে ১৪ রান তোলার পর সাজঘরে ফেরেন ওপেনার মায়মুনা নাহার। পরে ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছেন অচেনা জান্নাত, সাদিয়া ইসলাম, ফারজানা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার।

মাত্র ৩১ রানে ৫ উইকেট হারানোর পর ২২ রানের জুটি গড়েন হাবিবা ইসলাম ও সাদিয়া আক্তার। শেষ পর্যন্ত ৯০ এর আগেই অলআউট হয় বাংলাদেশ। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ রান করেন সাদিয়া আক্তার। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ৩ উইকেট ও রোজিনা আকরাম শিকার করেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন অতশী মজুমদার। পরে দ্রুতই দ্বিতীয় উইকেটের দেখা পায় তারা। রানআউটে কাটা পড়েন ৮ বলে ১০ রান করা রাহিমা সাঈদ। এরপর ৩৭ রানের জুটি গড়েন কমল খান ও আকসা হাবিব। ২১ রান করে ফারজানা ইয়াসমিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন আকসা। 

এরপর ২৫ রান করা কমল খানকে ফেরান হাবিবা। তাতেও জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। পরে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ফিজা ফায়াজ ও আরিশা আনসারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App