×

খেলা

এক শব্দে চমক দিল পিএসএল ফ্র্যাঞ্চাইজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম

এক শব্দে চমক দিল পিএসএল ফ্র্যাঞ্চাইজি

ছবি : সংগৃহীত

বিশ্বের বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলোর নাম সাধারণত দুই শব্দের হয়ে থাকে। তবে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এক শব্দেই নিজেদের ফ্র্যাঞ্চাইজির নাম নির্ধারণ করেছে রাওয়ালপিন্ডি।

আনুষ্ঠানিকভাবে তাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘পিন্ডিজ’। এই ফ্র্যাঞ্চাইজির আগের নাম ছিল মুলতান সুলতান্স। মালিকানা পরিবর্তনের পর নিলামে রেকর্ড ২৪৫ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি হয়। আর্থিক প্রযুক্তি কোম্পানি ওয়ালি টেকনোলজিস ফ্র্যাঞ্চাইজি কেনার পর নাম পাল্টে রাওয়ালপিন্ডি রাখার ঘোষণা দেন। 

গতকাল ২৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাপশনে লেখে, ‘আমরা সাহসী, আমরা চ্যালেঞ্জিং। আমরা উন্মাদনা আনছি। খেলাকে বদলে দিচ্ছি।’

ক্লাবটি নিশ্চিত করেছে, আনুষ্ঠানিক লোগো কিছু দিনের মধ্যে উন্মোচন করা হবে। টিজারটি শেষ হয়েছে এভাবে, ‘চলবে...’। মানে আরও চমকের অপেক্ষায় রাখছে তারা।

এই ক্লাবটিতে বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন। আসন্ন পিএসএল মৌসুমে বড় ধরনের ছাপ রাখতে চায় তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ফখরুল-অলির ভোট

রাষ্ট্রপতি নির্বাচন, বৃহস্পতিবার ফখরুল-অলির ভোট

পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?

পিংক বাসের সেবা নিতে পারবে কি পুরুষরা?

পে-স্কেল কবে? রুনা-এন্ড্রুর গানেই মিলল উত্তর!

পে-স্কেল কবে? রুনা-এন্ড্রুর গানেই মিলল উত্তর!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App