×

খেলা

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি? উত্তর খুঁজছে ভক্তরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:০৬ পিএম

২০২৬ বিশ্বকাপে কি খেলবেন মেসি? উত্তর খুঁজছে ভক্তরা

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন? সেই উত্তর মেলার অপেক্ষা ক্রমেই শেষের দিকে। এরই মধ্যে আর্জেন্টিনার সাবেক সহকারী কোচ ক্লদিও গুগনালি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ‘আলবিসেলেস্তে’ সমর্থকদের জন্য স্বস্তির খবর—ফুটবল জাদুকরকে আগামী বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনা শতভাগ।

সম্প্রতি রেডিও গোল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মেসির অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন।

আরো পড়ুন: ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি প্রকাশ

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকা গুগনালি সম্প্রতি বুয়েনস আইরেসে জাতীয় দলের ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে মেসির সঙ্গে ব্যক্তিগত আলাপের পর তিনি জানান, মেসি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে দারুণ অবস্থানে রয়েছেন। 

গুগনালির ভাষ্যমতে, আমার মনে কোনো সন্দেহ নেই যে মেসি বিশ্বকাপে খেলবেন। আমি তাকে মাঠে দেখেছি এবং তার মাঝে সেই তাড়না অনুভব করেছি।

আর্জেন্টাইন এই কোচের মতে, প্যারিসে থাকাকালীন মেসি যতটা মানসিক চাপে ছিলেন, ইন্টার মিয়ামিতে আসার পর তিনি এখন অনেক বেশি নির্ভার ও সুখী। 

মেসির সঙ্গে পারিবারিক বিষয় ও বর্তমান জীবন নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে গুগনালি বলেন, সে এখন শান্তিতে আছে। আমি তাকে আর্জেন্টিনার জার্সিতে কাঁদতে দেখেছি, হাসতে দেখেছি। জাতীয় দলের প্রতি তার যে নিবেদন, সেটিই তাকে পরবর্তী বিশ্বকাপের মাঠে টেনে নিয়ে যাবে।

তবে ৩৯ বছর বয়সে বিশ্বকাপের মতো তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্টে খেলা শারীরিক সামর্থ্যের ওপরও অনেকটা নির্ভর করছে। 

আরো পড়ুন: স্বাধীনতা দিবসে বিশেষ ম্যাচ, মাঠে নামছেন আশরাফুল-নাফিসরা

এ বিষয়ে মেসি নিজেই এক সাক্ষাৎকারে আশার কথা শুনিয়েছিলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) সূচি তার জন্য সহায়ক হতে পারে।

ইউরোপীয় লিগের খেলোয়াড়রা যখন টানা ম্যাচ খেলে ক্লান্ত শরীরে বিশ্বকাপে যোগ দেন, তখন এমএলএস ক্যালেন্ডারের কারণে মেসি পর্যাপ্ত বিশ্রাম ও প্রি-সিজন শেষ করে সতেজ অবস্থায় মাঠে নামার সুযোগ পাবেন।দ

ফিফার নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসায় বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। নিয়ম অনুযায়ী, আগামী ১১ মে’র মধ্যে ৫৫ জনের প্রাথমিক তালিকা এবং ৩০ মে’র মধ্যে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App