×

খেলা

আইপিএলে ডাগআউটে মোবাইল, তদন্তে বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

আইপিএলে ডাগআউটে মোবাইল, তদন্তে বিসিসিআই

ডাগআউটে ফোন ব্যবহার করছেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডার। ছবি- এক্স

মাঠের পারফরম্যান্সে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্যালস এখন জড়িয়ে গেল বড় এক বিতর্কে। গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে, যা টুর্নামেন্টের কঠোর দুর্নীতি বিরোধী প্রটোকলের সরাসরি লঙ্ঘন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও এই একটি ঘটনাই এখন দলটির জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। খোদ আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদিও এই ঘটনার কড়া সমালোচনা করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

শুক্রবার রাজস্থানের ইনিংসের ১১তম ওভার চলাকালীন একটি ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দার ডাগআউটে বসে নিবিষ্ট মনে মুঠোফোন ব্যবহার করছেন। শুধু তাই নয়, পাশে বসে থাকা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকেও কৌতূহলী হয়ে ফোনের স্ক্রিনে উঁকি দিতে দেখা যায়।

আইপিএলের পিএমওএ প্রটোকল অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগআউট বা ড্রেসিংরুমে খেলোয়াড় ও কর্মকর্তাদের মুঠোফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সাধারণত স্টেডিয়ামে প্রবেশের সময়ই সবার ফোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নিয়ম থাকলেও এই ভিডিওটি সেই নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলেছে।

ঘটনাটি সামনে আসার পর ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ললিত মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ডাগআউটে মুঠোফোন থাকা একেবারেই অগ্রহণযোগ্য। যদি সত্যিই এমনটা ঘটে থাকে, তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের উচিত অতি দ্রুত ব্যবস্থা নেয়া। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন ইউনিট (এসিইউ)। তারা প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং অভিযোগ প্রমাণিত হলে রাজস্থান রয়্যালসকে বড় অঙ্কের জরিমানা কিংবা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এমন গুরুতর অভিযোগ নিয়ে ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে গেলেও এখন পর্যন্ত রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ডাগআউটে থাকা ফোনটি কি ব্যক্তিগত ছিল নাকি টেকনিক্যাল কোনো প্রয়োজনে ব্যবহার করা হচ্ছিল, তা নিয়েও কোনো ব্যাখ্যা মেলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App