×

খেলা

বিসিবির ‘ক্যাপ্টেন্স কার্ড’ ব্যবহার করে মিলবে যেসব সুবিধা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:২১ পিএম

বিসিবির ‘ক্যাপ্টেন্স কার্ড’ ব্যবহার করে মিলবে যেসব সুবিধা

বিসিবি ক্যাপ্টেনস কার্ড ২০২৬ | ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের অবদানকে বিশেষ স্বীকৃতি দিতে ‘ক্যাপ্টেন্স কার্ড’ প্রবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র ৯ দিনের মাথায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে পুরুষ ও নারী ক্রিকেট দল মিলিয়ে মোট ৩২ জন অধিনায়ককে এই বিশেষ সম্মাননা কার্ড প্রদান করা হয়। আমন্ত্রিতদের মধ্যে অধিকাংশ অধিনায়ক উপস্থিত থেকে নিজ হাতে কার্ড গ্রহণ করেন।

তবে ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে কয়েকজন সাবেক ও বর্তমান অধিনায়ক এই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট এবং আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি তামিম ইকবাল এ প্রসঙ্গে জানান, অনুপস্থিত সবার সঙ্গেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হয়েছে এবং তারা পরবর্তীতে সুবিধামতো সময়ে নিজেদের কার্ড সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের সুবিধা চালু করা হলো। ‘ক্যাপ্টেন্স কার্ড’-এর মাধ্যমে সাবেক ও বর্তমান অধিনায়করা আজীবন বিশেষ কিছু সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিসিবি সভাপতি কার্ডের সুবিধাগুলো বিস্তারিত তুলে ধরে জানান, কার্ডধারী অধিনায়করা আইসিসি, এসিসি, সব ধরনের দ্বিপাক্ষিক সিরিজ এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) যেকোনো ক্রিকেটীয় ইভেন্টে স্টেডিয়ামে প্রবেশের স্থায়ী ‘পাস’ হিসেবে এটি ব্যবহার করতে পারবেন।

ক্রিকেটীয় সুবিধার পাশাপাশি তাদের জন্য থাকছে বিশেষ স্বাস্থ্যসেবা। এই কার্ডের অধীনে সকল অধিনায়ক আজীবন স্বাস্থ্যবিমা সুবিধার আওতায় থাকবেন। যেকোনো ধরনের অসুস্থতায় বিসিবির মেডিকেল টিম তাদের সার্বক্ষণিক সহায়তা করবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টসহ চিকিৎসার যাবতীয় সমন্বয় বোর্ড নিজেই করবে। এছাড়া স্টেডিয়ামে যাতায়াতের ক্ষেত্রে তারা বিশেষ ভিআইপি পার্কিং সুবিধাও পাবেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ক্রিকেটে যারা বিভিন্ন সময়ে নেতৃত্ব দিয়েছেন, তাদের সম্মান জানানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এই কার্ডের সুবিধার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও বোর্ডের রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫% করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App