×

খেলা

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, দল পিএসজি

কার্লোস আলকারাজ এবং আরিনা সাবালেঙ্কা। ছবি- সংগৃহীত

মাদ্রিদের সিবেলেস প্যালেসে সোমবার রাতে বসেছিল চাঁদের হাট। খেলাধুলার ‘অস্কার’ হিসেবে পরিচিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজনে এবার জয়জয়কার টেনিস তারকাদের। ছেলেদের বিভাগে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্পেনের কার্লোস আলকারাজ, আর নারীদের সিংহাসন দখল করেছেন আরিনা সাবালেঙ্কা।

গত বছরটি আলকারাজের জন্য ছিল স্বপ্নের মতো। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের শিরোপা জেতার পর চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেও দাপট দেখিয়েছেন এই স্প্যানিশ তারকা। অন্যদিকে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাবালেঙ্কা টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই দুই টেনিস তারকার হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেওয়ার রাতে অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ ও ফ্রি স্টাইল স্কিয়ার আইলেন গু।

ফুটবল অঙ্গনের জন্য রাতটি ছিল বিশেষ কিছু। গত মৌসুমে ট্রেবল জয়ের পথে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাস গড়া ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জিতে নিয়েছে বর্ষসেরা দলের পুরস্কার। তবে ব্যক্তিগত অর্জনে আলো কেড়ে নিয়েছেন তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের এই উইঙ্গার জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার।

পুরস্কারের তালিকায় আরও ছিল চমক। ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লান্ডো নরিস পেয়েছেন ‘ওয়ার্ল্ড ব্রেকথ্রু’ অ্যাওয়ার্ড। গলফার ররি ম্যাকইলরয় জিতেছেন ‘বর্ষসেরা কামব্যাক’ পুরস্কার। ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া জার্মান গ্রেট টনি ক্রুসকে দেওয়া হয়েছে ‘ওয়ার্ল্ড স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড’।

আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন কিংবদন্তি জিমন্যাস্ট নাদিয়া কোমানেসি। এ ছাড়া আমেরিকান স্নোবোর্ড ক্লো কিম ‘ওয়ার্ল্ড অ্যাকশন স্পোর্টসপার্সন’ এবং ব্রাজিলের গ্যাব্রিয়েল আরাউজো বর্ষসেরা প্যারাস্পোর্টস অ্যাথলেটের স্বীকৃতি পেয়েছেন। সব মিলিয়ে মাদ্রিদের এই রাতটি হয়ে থাকল বিশ্ব ক্রীড়াঙ্গনের সেরাদের মহামিলন মেলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App