×

খেলা

বিশ্বকাপ ফুটবলে ড্রোন হামলার শঙ্কায় ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১২ পিএম

বিশ্বকাপ ফুটবলে ড্রোন হামলার শঙ্কায় ন্যাশনাল গার্ড মোতায়েনের দাবি

ছবি- সংগৃহীত

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলাসহ যেকোনো আকাশপথের ঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্ডকে বিশেষ ক্ষমতা দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দুজন প্রভাবশালী কংগ্রেসম্যান। গত শুক্রবার (২৪ এপ্রিল) হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য মাইকেল ম্যাককল ও এলিজা ক্রেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানান। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক উত্তেজনার মধ্যেই ১১টি আয়োজক শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এই জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ও পেন্টাগন প্রধান পিট হেগসেথের কাছে পাঠানো ওই চিঠিতে একটি সমন্বিত কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রিপাবলিকান এই দুই সদস্যের মতে, বিচার বিভাগীয় জটিলতা ও জনবল ঘাটতি কাটিয়ে উঠতে ন্যাশনাল গার্ডের অভিজ্ঞতা কাজে লাগানো জরুরি। বিশেষ করে ‘কাউন্টার-আনম্যানড এয়ারক্রাফট সিস্টেম’ বা ড্রোন বিধ্বংসী প্রযুক্তি পরিচালনার জন্য তাদের পূর্ণ কর্তৃত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন তারা।

নিরাপত্তা নিয়ে এই উদ্বেগের মধ্যেই গত শনিবার ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সোমবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে বিশ্বকাপ আয়োজন সম্পূর্ণ নিরাপদ থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দর্শকদের জন্য একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা উপহার দিতে চান। একই সঙ্গে ইতিহাসের সবচেয়ে সুরক্ষিত বিশ্বকাপ নিশ্চিত করতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই ফুটবল আসরকে ঘিরে এখন নিরাপত্তার চাদরে ভেন্যুগুলো ঢেকে ফেলাই মার্কিন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে, ইরান সংকটের কারণে তৈরি হওয়া নতুন ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিশ্বকাপের নিরাপত্তা পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানের সাবেক এমডি সাফিকুরের জামিন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলা বিমানের সাবেক এমডি সাফিকুরের জামিন

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App