×

খেলা

রাতে ফুটবল মহাযুদ্ধ, বায়ার্ন-পিএসজি কে যাবে ফাইনালে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:২৯ পিএম

রাতে ফুটবল মহাযুদ্ধ, বায়ার্ন-পিএসজি কে যাবে ফাইনালে?

ছবি- সংগৃহীত

প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের সেই অবিশ্বাস্য ৫-৪ গোলের রোমাঞ্চকর লড়াইয়ের পর বুধবার (৬ মে) রাতে মিউনিখে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। তা নিয়েই ফুটবল বিশ্বে এখন উত্তেজনা তুঙ্গে।  আলিয়াঞ্জ অ্যারেনায় আরও একটি ধ্রুপদী লড়াই নাকি ব্লকবাস্টার নাটক দেখা যাবে, তা কেবল সময়ের অপেক্ষা।

লুইস এনরিকের অধীনে টানা দ্বিতীয়বার ফাইনালের স্বপ্ন দেখছে পিএসজি। তাদের নির্ভীক আক্রমণাত্মক ফুটবল ক্লাবটিকে নিয়ে গেছে ইতিহাসের দ্বারপ্রান্তে। তবে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিও দমে যাওয়ার পাত্র নন। নিজের ‘হাই-রিস্ক, হাই-রিওয়ার্ড’ কৌশলেই অটল থাকছেন তিনি। ঘরের মাঠে ব্যবধান ঘুচিয়ে ফাইনালে যেতে হলে অন্তত ২টি গোল চাই বায়ার্নের।

রক্ষণ নিয়ে সমালোচনা থাকলেও কোম্পানির কাছে সাবধানতার চেয়ে সাহসিকতাই বড়। জশুয়া কিমিখ সোজাসাপ্টা বলে দিয়েছেন,‘মাত্র তিন দিনের ব্যবধানে আমরা ধরন বদলে রক্ষণাত্মক ফুটবল খেলব না।’

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও রক্ষণ আগলে বসে থাকতে রাজি নয়। আক্রমণ বনাম আক্রমণের এই যুদ্ধ বুধবারের রাতটিকে ইউরোপীয় ফুটবলের মঞ্চে স্মরণীয় করে রাখতে পারে।

পরিসংখ্যানের আয়নায় দুই দল
গোলের রেকর্ড: চলতি আসরে পিএসজি ৪৩ ও বায়ার্ন করেছে ৪২ গোল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম এক আসরে দুটি ক্লাব ৪০-এর বেশি গোল করার নজির গড়ল। এক আসরে সর্বোচ্চ ৪৫ গোলের রেকর্ডটি বার্সেলোনার (১৯৯৯-২০০০ আসর)।

ফরাসিদের বিপক্ষে বায়ার্ন: ফরাসি ক্লাবগুলোর বিপক্ষে নকআউট লড়াইয়ে বায়ার্নের রেকর্ড বেশ ভালো। সাতটির মধ্যে পাঁচবারই তারা জিতেছে। এছাড়া সেমিফাইনালে ফরাসি প্রতিপক্ষের মুখোমুখি হয়ে তিনবারের তিনবারই ফাইনালে উঠেছে বায়ার্ন।

জার্মান দল বনাম পিএসজি: জার্মান ক্লাবগুলোর বিপক্ষে শেষ দুটি নকআউট লড়াইয়ে হেরেছে পিএসজি। তবে সামগ্রিক রেকর্ডে তারা এগিয়ে (৪ জয়, ২ পরাজয়)।

সেমিফাইনালের জুজু: বায়ার্ন তাদের গত ছয়টি চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের মাত্র একটিতে জিতেছে (২০১৯-২০ মৌসুমে লিঁওর বিপক্ষে)। অর্থাৎ, শেষ পাঁচটি ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ সেমিফাইনালের প্রতিটিতেই তারা পরাজিত হয়েছে।

ঘরের মাঠ যেন দুর্গ: চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে খেলা শেষ ২৯ ম্যাচের মাত্র একটিতে হেরেছে বায়ার্ন। চলতি মৌসুমে ঘরের মাঠে তাদের জয়ের হার শতভাগ।

প্রত্যাবর্তনের আখ্যান: প্রথম লেগ এক গোলের ব্যবধানে হারার পর শেষ আটটি নকআউট লড়াইয়ের মাত্র একটিতে ঘুরে দাঁড়িয়ে জিততে পেরেছে বায়ার্ন।

রেকর্ডের হাতছানি: রিয়াল মাদ্রিদের (২০১৬-১৮) পর প্রথম বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার অপেক্ষায় লুইস এনরিকের পিএসজি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App