×

খেলা

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:৫৭ পিএম

নেভেসের হাতে বল লাগলেও যে কারণে পেনাল্টি পেল না বায়ার্ন

ছবি- সংগৃহীত

আরও একবার ইউরোপের রাজমুকুট জয়ের খুব কাছে পৌঁছে গেল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ ব্যবধানে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। এতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এই মহোৎসব ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্ত।

পার্ক দে প্রিন্সেসে প্রথম লেগে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে ফিরেছিল পিএসজি। ফলে ফিরতি লেগে বায়ার্নের জন্য সমীকরণ ছিল কঠিন। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে শুরুতেই উসমান দেম্বেলের গোলে পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। খেলার যোগ করা সময়ে হ্যারি কেইন সমতা ফেরালেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের। দুই লেগ মিলিয়ে এক গোলের অগ্রগামীতায় ফাইনাল নিশ্চিত হয় পিএসজির।

ম্যাচের ফলাফল যাই হোক, ফুটবল দুনিয়ায় এখন ব্যবচ্ছেদ চলছে পেনাল্টি নিয়ে রেফারি সিদ্ধান্ত নিয়ে। নিজেদের বক্সের ভেতর বল ক্লিয়ার করতে সজোরে শট নিয়েছিলেন পিএসজির ডিফেন্সিভ মিডফিল্ডার ভিতিনহা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বল গিয়ে লাগে বক্সেই দাঁড়িয়ে থাকা তার সতীর্থ জোয়াও নেভেসের হাতে। বল স্পষ্ট হাতে লাগায় পেনাল্টির জোরালো আবেদন জানান বায়ার্নের ফুটবলাররা। কিন্তু পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো সেই আবেদন নাকচ করে দেন। যা মানতে না পেরে গ্যালারিতে থাকা বায়ার্ন সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রেফারিকে লক্ষ্য করে ধেয়ে আসে সমালোচনার ঝড়।

বায়ার্ন শিবির ক্ষুব্ধ হলেও ফুটবল বিশেষজ্ঞরা কিন্তু রেফারি জোয়াও পেদ্রোর পক্ষেই যুক্তি দিচ্ছেন। বিবিসি স্পোর্টসের ডেল জনসন এবং সাবেক এলিট প্যানেল রেফারি অ্যান্ডি ডেভিসের মতে, নিয়ম অনুযায়ী এটি পেনাল্টি হয় না।

জনসন ব্যাখ্যা করে বলেন, ‘ভিতিনহা যখন বল ক্লিয়ার করেন, নেভেসের পক্ষে বোঝা সম্ভব ছিল না বল তার দিকেই আসবে। নিয়ম অনুযায়ী, যদি নিজের দলের খেলোয়াড়ের কাছ থেকে বল এসে হাতে বা বাহুতে লাগে, তবে তা হ্যান্ডবল হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে হাত শরীর থেকে দূরে থাকলেও পেনাল্টি দেওয়া উচিত নয়।’

বিশেষজ্ঞ ডেভিসও একই মত পোষণ করে জানান, গোল বাঁচাতে যদি ইচ্ছাকৃতভাবে কেউ হাত ব্যবহার না করে, তবে সতীর্থের কাছ থেকে আসা বল হাতে লাগলে সেটিকে অপরাধ ধরা হয় না।

সব বিতর্ক পেছনে ফেলে এখন শিরোপার মঞ্চে পিএসজি। গতবারের চ্যাম্পিয়নরা এবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া। বায়ার্নের বিপক্ষে দুই লেগেই আক্রমণাত্মক ফুটবলের যে পসরা তারা সাজিয়েছে, তা ফাইনালের আগে প্রতিপক্ষের জন্য বড় সতর্কবার্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা

নারিকেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪

নারিকেল পাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, গ্রেপ্তার ৪

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

মোহাম্মদপুরে ৯ হত্যা নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠনের আদেশ পেছালো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App