×

খেলা

ভালভার্দে-চুয়ামেনিকে ১৪ কোটি টাকার বেশি জরিমানা রিয়ালের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

ভালভার্দে-চুয়ামেনিকে ১৪ কোটি টাকার বেশি জরিমানা রিয়ালের

ভালভার্দে-চুয়ামেনি। ছবি- সংগৃহীত

বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’র আগে ড্রেসিংরুমের বিশৃঙ্খলা সামলাতে কঠোর পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ। অনুশীলনে হাতাহাতিতে জড়ানোর দায়ে ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়াঁ চুয়ামেনিকে ৫ লাখ ইউরো (প্রায় ৭ কোটি ২২ লাখ টাকা) করে জরিমানা করেছে ক্লাব কর্তৃপক্ষ। দুই ফুটবলার মিলিয়ে জরিমানার মোট অঙ্ক দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাবের ইতিহাসে শৃঙ্খলারক্ষায় এমন বড় অঙ্কের আর্থিক জরিমানা নজিরবিহীন। তবে বড় জরিমানা করলেও দুই খেলোয়াড়কে ম্যাচ থেকে নিষিদ্ধ করা হচ্ছে না। অর্থাৎ, তারা দলের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, অভ্যন্তরীণ তদন্তে ভালভার্দে ও চুয়ামেনি ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেছেন এই দুই মিডফিল্ডার। তারা ক্লাবের দেওয়া যেকোনো শাস্তি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ঘটনার সূত্রপাত গত পরশু অনুশীলনের মাঠে। ভালভার্দের একটি কড়া ট্যাকল নিয়ে উত্তাপ ছড়ায়, যা ড্রেসিংরুমে গিয়ে হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় ভালভার্দে মাথায় আঘাত পাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তাকে ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে ফরাসি তারকা চুয়ামেনি কোচ আলভারো আরবেলোয়ার পরিকল্পনাতেই থাকছেন।

মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে স্কোয়াড দুর্বল না করতে রিয়াল শুধু আর্থিক শাস্তির পথে হেঁটেছে। রোববার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে এই ম্যাচটি রিয়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সময়ে মাঠের বাইরের এই বিতর্ক কাটিয়ে খেলোয়াড়দের সংহতি ফিরিয়ে আনাই এখন ক্লাব কর্তৃপক্ষের প্রধান চ্যালেঞ্জ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যবসায়ীরা সংসদ সদস্য হয়ে শুধু নিজেদের স্বার্থই দেখে’

‘ব্যবসায়ীরা সংসদ সদস্য হয়ে শুধু নিজেদের স্বার্থই দেখে’

বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রেখে ব্যবসায়ী সমিতির ভোট, ক্ষুব্ধ অভিভাবক

বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রেখে ব্যবসায়ী সমিতির ভোট, ক্ষুব্ধ অভিভাবক

অবশেষে জটিলতা কাটল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

অবশেষে জটিলতা কাটল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App