×

খেলা

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:১১ পিএম

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

আলভারেজ। ছবি- সংগৃহীত

গ্রীষ্মকালীন দলবদলের বাজার সামনে রেখে ইউরোপিয়ান ফুটবলে নতুন দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড এবং বিশ্বকাপজয়ী তারকা হুলিয়ান আলভারেজ। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনা এই তরুণ স্ট্রাইকারকে ন্যু ক্যাম্পে ওড়াতে তীব্র আগ্রহ দেখাচ্ছে।

স্প্যানিশ ক্রীড়া মাধ্যম 'মার্কা'-র দাবি অনুযায়ী, আলভারেজ যদি এই গ্রীষ্মে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে তার প্রথম পছন্দ হতে পারে বার্সেলোনা। বার্সেলোনা ছাড়াও ইউরোপের আরও কয়েকটি শীর্ষ ক্লাব এই ফরোয়ার্ডের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। যদিও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গেই আনুষ্ঠানিক আলোচনা চূড়ান্ত রূপ নেয়নি।

এদিকে আলভারেজের ক্লাব ছাড়ার গুঞ্জনে নতুন করে ঘি ঢেলেছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। ভিয়ারিয়ালের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে সিমিওনে রহস্যজনকভাবে বলেন, ‘এটা আমার জন্য প্রশ্ন নয়, এটি হুলিয়ানের জন্য প্রশ্ন। সে যথেষ্ট পরিণত এবং নিজের ক্যারিয়ারের ব্যাপারে কী সিদ্ধান্ত নিতে হবে, তা সে খুব ভালো করেই জানে।’ কোচের এমন মন্তব্য আলভারেজের বার্সেলোনায় যোগ দেওয়ার জল্পনাকে আরও তীব্র করে তুলেছে।

তবে আলভারেজকে দলে টানা বার্সেলোনার জন্য মোটেও সহজ হবে না। আতলেতিকো মাদ্রিদ তাদের এই তারকা খেলোয়াড়কে সহজে ছাড়তে রাজি নয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগ্রহী ক্লাবগুলোকে নিরুৎসাহিত করতে আতলেতিকো কর্তৃপক্ষ আলভারেজের রিলিজ ক্লজ বা ট্রান্সফার মূল্য ১৩০ থেকে ২০০ মিলিয়ন ইউরোর মধ্যে নির্ধারণ করে রেখেছে।

বর্তমানে ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ইউরোপীয় ফুটবলের অন্যতম চাহিদাসম্পন্ন স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটির হয়ে সফল অধ্যায় শেষ করে আতলেতিকোয় যোগ দেওয়া এই বিশ্বকাপজয়ী তারকা নতুন মৌসুমে কাতালান ক্লাবটিতে পাড়ি জমান কি না, তা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের মধ্যে এবার বাসে আগুন

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ফ্ল্যাটে নারীসহ আটক, ছাড়া পেলেন সেই ওসি

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

ওয়েস্টার্ন ভ্যালীর সাইট অফিস গুঁড়িয়ে দিল রাজউক

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

মেট্রোরেলের খরচ বাড়ছে, বিকল্প গণপরিবহনে নজর চায় আইপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App