×

রাজধানী

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে প্রকাশ্যে হেনস্তা ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সংগঠন ইয়ুথ জার্নাল। এ সময় অভিনেত্রী পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের বাধা দেওয়া, হেনস্তা করা কিংবা অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের মর্যাদার ওপর সরাসরি আঘাত। গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা জরুরি।

তাঁরা আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ভয়ভীতি, অপমান ও হয়রানির শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধন থেকে পাঁচ দফা দাবি

মানববন্ধনে ইয়ুথ জার্নালের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. সাংবাদিক রবিউল হোসাইন রাজুকে হেনস্তার ঘটনায় অভিনেত্রী পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

২. সাংবাদিকদের হেনস্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৩. সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

৪. পরীমনির সাম্প্রতিক চলচ্চিত্র কার্যক্রম ও আয় নিয়ে জনমনে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাঁর আয়ের উৎস আইনসম্মতভাবে খতিয়ে দেখতে হবে।

৫. নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে পরীমনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে সাংবাদিকদের উপস্থিতি

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইয়ুথ জার্নালের প্রধান নির্বাহী সুজন হাসান, দৈনিক আমার দেশের মাল্টিমিডিয়া রিপোর্টার হারুন উর রশীদ, দৈনিক আকাশ জমিনের প্রধান প্রতিবেদক মনিরুল ইসলাম ফরাজী, ঘটনায় আহত আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার সিয়াম হোসাইন, দৈনিক ঘোষণার মাল্টিমিডিয়া রিপোর্টার মুজাহিদুর রহমান, সকালের সময়ের মাল্টিমিডিয়া ইনচার্জ আবিদ রহমান, বৈশাখী টেলিভিশনের আবুল খায়ের, যায়যায়দিনের জালাল আহমেদ, গ্রিন টিভির ফাহিম, আইয়ুব আলী ও মোহাম্মদ আলী আজগরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

মানববন্ধন শেষে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইয়ুথ জার্নালের নেতারা। একই সঙ্গে পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App