×

জামায়াত

জামায়াত আমির

আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করছে

ছবি : সংগৃহীত

বিমানবন্দরের অনিয়মের বিরুদ্ধে মোহাম্মদ আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকৃতি না দিয়ে সরকার ‘নোংরামি’ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার সঙ্গে তাঁর বাবার গ্রেপ্তারের কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শফিকুর রহমান বলেন, “আমরা জানি না তার ছেলের ওপর আঘাতের কোনো যোগসূত্র আছে কি না।”

বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন জামায়াত আমির। এর আগে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের আহত ছেলে রানাকে দেখতে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে শফিকুর রহমান রানার ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের, তাদের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার আহ্বান জানান।

বুধবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা বাজারে হামলার শিকার হন রানা। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁর বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিকদের ব্রিফিংয়ে শফিকুর রহমান বলেন, এলাকার মানুষের সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য আখতারুজ্জামান একটি বড় মাঠ তৈরি করে দিয়েছেন। কিন্তু কিছুদিন ধরে মাদকচক্রের সদস্যরা সেখানে গিয়ে উৎপাত করছিলেন। এ কারণে রানা আগে মাদকসেবীদের সতর্ক করেছিলেন।

জামায়াত আমিরের অভিযোগ, বিমানবন্দরের অনিয়ম এবং ‘একটি চরম অন্যায় ও চুরি-চামারির’ প্রতিবাদ করায় আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া এবং সরকারি কর্মকর্তাদের গায়ে হাত তোলার অভিযোগে সাজানো মামলা দেওয়া হয়। ওই মামলায় গত ৩ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়।

শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান কারও গায়ে হাত দেননি; বরং নিজের অধিকার এবং সাধারণ যাত্রীদের অধিকারের পক্ষে কথা বলেছেন। বিশেষ করে প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে যে নিষ্ঠুর আচরণ করা হয়, তারই জোরালো প্রতিবাদ করেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করছে

জামায়াত আমির আখতারুজ্জামানের প্রতিবাদকে স্বীকার না করে সরকার নোংরামি করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App