×

খেলা

ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল জার্মানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:১৬ এএম

ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল জার্মানি

ছবি- সংগৃহীত

ব্রাজিলকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ল জার্মানি। সোমবার (১৫ জুন) ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে এই কীর্তি গড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে কুরাসাওয়ের জালে সাতবার বল পাঠানোর পর বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা এখন ২৩৯, যা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের (২৩৮ গোল) চেয়ে একটি বেশি।

বিশ্বকাপের মঞ্চে জার্মানির ধারাবাহিকতা বরাবরই অনন্য। ১৯৫০ সালের আসর বাদে প্রতিটি বিশ্বকাপেই অংশ নেওয়া দলটি ১৯৫৪ সালের আসরে সর্বোচ্চ ২৫ গোল করে শিরোপা জিতেছিল।

অবশ্য ২০১৮ বিশ্বকাপে মাত্র দুই গোল করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার চরম বিপর্যয়ও দেখতে হয়েছিল তাদের। এখন পর্যন্ত বিশ্বকাপে ২৩৯টি গোল করার বিপরীতে জার্মানি হজম করেছে ১৩১টি গোল। যার ফলে তাদের গোল ব্যবধান দাঁড়িয়েছে +১০৮। এই তালিকায় জার্মানির পরেই রয়েছে ব্রাজিল (২৩৮ গোল) ও আর্জেন্টিনা (১৫২ গোল)।

জার্মানির বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ধরে রেখেছেন মিরোস্লাভ ক্লোসা, যিনি ১৬ গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও বটে। এছাড়া গার্ড মুলার ১৪ গোল, ইয়ুর্গেন ক্লিন্সমান ১১ গোল এবং থমাস মুলার ১০ গোল করেছেন। 


টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App