×

সিলেট

শুকাতে না পেরে খলায় নষ্ট হচ্ছে হাজার হাজার মণ ধান

Icon

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম

শুকাতে না পেরে খলায় নষ্ট হচ্ছে হাজার হাজার মণ ধান

ছবি: ভোরের কাগজ

বৈশাখের শুরু থেকেই টানা ঝড়, বজ্রপাত ও অবিরাম বৃষ্টিতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলে তৈরি হয়েছে ভয়াবহ কৃষি সংকট। গত এক সপ্তাহ ধরে চলা বৈরী আবহাওয়ার কারণে শনি ও মাটিয়ান হাওরসহ উপজেলার ২৩টি হাওরের কৃষকরা কাটা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন। শুকাতে না পেরে খলায় স্তুপ করে রাখা হাজার হাজার মণ ধান নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে ভারি বৃষ্টির কারণে অনেক কৃষক পাকা ধান কাটতে না পারায় জমিতেই নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসল।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে কাটা ধান শুকানোর কোনো সুযোগ পাচ্ছেন না কৃষকরা। খলায় রাখা ধান ভিজে গিয়ে অনেকটাই নষ্ট হতে বসেছে। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়ায় বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তাহিরপুর উপজেলার ২৩টি হাওরে প্রায় ১৭ হাজার ৫০৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।

মাটিয়ান হাওরের কৃষক আলী হোসেন জানান, তিনি ১৭ কেয়ার জমিতে বোরো ধান চাষ করেছেন। হাওরের জাঙ্গালের বেহাল দশা ও জমিতে পানি থাকায় হারভেস্টার ব্যবহার করতে না পেরে শ্রমিক দিয়ে কষ্ট করে ৫ কেয়ার ধান কেটে খলায় তুলেছেন। কিন্তু রোদ না থাকায় তা শুকাতে পারছেন না। বৃষ্টিতে ধান ভিজে অনেকটাই নষ্ট হয়ে গেছে।

একই হাওরের কৃষক সবুজ মিয়া বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে ৫ কেয়ার জমিতে ধান লাগিয়েছেন। কিন্তু শ্রমিক সংকট ও খারাপ আবহাওয়ার কারণে ধান কাটতে পারছেন না। জাঙ্গালের অবস্থা খারাপ থাকায় যন্ত্র দিয়েও ধান কাটা সম্ভব হচ্ছে না। ফলে জমিতেই ধান নষ্ট হচ্ছে। এতে পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, টানা বৃষ্টির কারণে ধান শুকাতে সমস্যা হচ্ছে, এতে কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। কৃষকদের দ্রুত ধান কেটে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি বিকল্প উপায়ে ধান শুকানোর বিষয়েও সচেতনতা বাড়ানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানের সাবেক এমডি সাফিকুরের জামিন

শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলা বিমানের সাবেক এমডি সাফিকুরের জামিন

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

‘হামলার শঙ্কায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে’

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

ডাকাতির সময় নিজেদের গুলিতে সহযোগী নিহত, লাশ ফেলে পালাল ডাকাত দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App