×

সিলেট

ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:২৪ পিএম

ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পরিচালিত অভিযানে ২০০ পিছ ইয়াবাসহ কামাল হোসেন ওরফে কালাম উদ্দিন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (৮ মে) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামে এ অভিযান করা হয়।

গ্রেপ্তারকৃত কালাম উদ্দিন উপজেলার মানিগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি টিম মানিগাঁও গ্রামে অভিযান চালায়। অভিযানে কালাম উদ্দিনের নিজ বসতঘরের বারান্দা তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএনসি আরো জানায়, তার বিরুদ্ধে এর আগেও তাহিরপুর থানায় একাধিক মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কালাম উদ্দিনের মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, বর্ষা মৌসুমে তাহিরপুরে আগত পর্যটকদের কাছে ছোট-ছেলেদের মাধ্যমে বিদেশি মদ ও ইয়াবা সরবরাহ করিয়ে আসছে দীর্ঘ দিন ধরে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন এই বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(ক) ধারায় তাহিরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় ৩ সদস্যের কমিটি

পে স্কেল নিয়ে যত তথ্য

পে স্কেল নিয়ে যত তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App