×

সিলেট

রাতের আঁধারে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৩:৫৪ পিএম

রাতের আঁধারে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় রাতের আঁধারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মাণাধীন একটি ফসলরক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে হাওরে পানি প্রবেশ শুরু হয়েছে। ফলে কৃষকদের অবশিষ্ট ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার উদগল হাওরের নিয়ামতপুর ও জয়পুর গ্রামের মধ্যবর্তী বাঁধে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুর গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত উদগল হাওরের বাঁধটি রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা কেটে দেয়। এতে উদগল হাওরের পানি দ্রুত ছায়ার হাওরে প্রবেশ করতে শুরু করে। স্থানীয়দের ধারণা, মাছ ধরার উদ্দেশ্যে আশপাশের গ্রামের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ছায়ার হাওরের কৃষক সবিনয় শীল বলেন, অতিবৃষ্টিতে আগেই অনেক ফসল নষ্ট হয়েছে। পানি কমতে শুরু করায় উঁচু জমির কিছু ধান ঘরে তোলার আশা ছিল। কিন্তু রাতে বাঁধ কেটে দেওয়ায় এখন অবশিষ্ট ফসলও তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, বাঁধটি দ্রুত মেরামত করা না হলে শুধু ফসলহানিই নয়, যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে। কারণ ওই বাঁধটি উপজেলার মানুষের চলাচলের অন্যতম মাধ্যম।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত বাঁধটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বাঁধ কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে পাউবোকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাউবোর উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক বলেন, “রাতের আঁধারে কে বা কারা বাঁধটি কেটে দিয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ইতোমধ্যে মেরামতকাজ শুরু হয়েছে। আজকের মধ্যেই ভাঙা অংশ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App