×

সিলেট

কাতার থেকে ফিরলো পাঁচ প্রবাসীর মরদেহ, কান্নায় ভারী সিলেট বিমানবন্দর

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:০২ পিএম

কাতার থেকে ফিরলো পাঁচ প্রবাসীর মরদেহ, কান্নায় ভারী সিলেট বিমানবন্দর

সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়

কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে ফিরেছে। 

আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একসঙ্গে পাঁচজন প্রবাসীর মরদেহ দেশে ফেরার ঘটনায় বিমানবন্দর এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দরে নিহতদের মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

জানা গেছে, গত ২১ জুন কাতারে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পাঁচ বাংলাদেশি প্রবাসী। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা এবং নিজ নিজ পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমালেও নির্মম সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

এ সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাদের দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া পরবর্তীতে প্রতিটি পরিবারকে আরও ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App