×

সিলেট

ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম

ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে ভাইয়ের হাতে ভাই খুন

ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে অপর ভাই খুন হয়েছেন। ঘটনার পর পরই অভিযুক্ত ঘাতককে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে।

অভিযুক্ত হলেন- পারভেজ আহমদ (৩২)। তিনিও একই গ্রামের মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচের শেষ মুহূর্তে চিৎকার করা নিয়ে পারভেজ আহমদ ও আলম আহমদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এর একপর্যায়ে পারভেজ ঘর থেকে ছুরি এনে আলমের ওপর হামলা চালিয়ে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আলমকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনার পর পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App