সড়কে বসে পড়লেন এনসিপির নেতারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
পুলিশের একাধিক ব্যারিকেড অতিক্রম করে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তবে হবিগঞ্জের প্রবেশমুখে পুলিশের আরেকটি ব্যারিকেডে আটকা পড়ে সড়কেই অবস্থান নেন দলটির শীর্ষ নেতারা।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশের সঙ্গে প্রায় এক ঘণ্টা বাকবিতণ্ডার পর তারা আবার যাত্রা শুরু করেন। পরে হবিগঞ্জে পৌঁছে সংবাদ সম্মেলন করার পরিকল্পনার কথা জানায় দলটি।
এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ।
আরও পড়ুন: পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির গাড়িবহর
সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলের ব্যারিকেড অতিক্রম করার পর হবিগঞ্জের মিরপুর এলাকার আগে আবারও পুলিশের বাধার মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এ সময় নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে সড়কে বসে প্রতিবাদ জানান।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির গাড়িবহরকে সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছিল।
