×

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:৫৮ পিএম

সিলেটে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেটে হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রতিবেদনে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। মৃত শিশুদের একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এবং অন্যজন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। মারা যাওয়া শিশু দুটির বয়স ছিল যথাক্রমে চার মাস ও সাত মাস। সম্প্রতি হামের বিভিন্ন লক্ষণ ও উপসর্গ নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এদিকে অঞ্চলটিতে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে তিন শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, তুলনামূলক দুর্গম ও হাওর অঞ্চলের শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং সেখানে মৃত্যুর হারও বেশি। প্রত্যন্ত এলাকায় সময়মতো টিকা না পাওয়া এবং অসচেতনতার কারণে ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন তারা।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং রোগের বিস্তার রোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের মাঠপর্যায়ের সচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App