×

সিলেট

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

ছবি : সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ আটজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

আরও পড়ুন : সাতসকালেই সড়কে প্রাণ গেল ৬ জনের

এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত তিন বছরের এক শিশুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আটজনই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুট বন্ধ

পুলিশ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হওয়ার পর বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ছুটির দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১২৭৯ মসজিদের মাইক অপসারণ

ভারতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ১২৭৯ মসজিদের মাইক অপসারণ

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, ব্যাপক ক্ষতির আশঙ্কা

বড় সুখবর দিল ফেসবুক

বড় সুখবর দিল ফেসবুক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App