×

সিলেট

সিকৃবি ভিসির বিরুদ্ধে ১৮ অনিয়মের অভিযোগ, আন্দোলনে ছাত্রদলের একাত্মতা

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

সিকৃবি ভিসির বিরুদ্ধে ১৮ অনিয়মের অভিযোগ, আন্দোলনে ছাত্রদলের একাত্মতা

ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন জাতীয়তাবাদী আদর্শের ‘সাদা দল’ সমর্থিত শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশ। উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্দোলনকারীদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন।

এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে উপাচার্যের বিরুদ্ধে ‘অনিয়ম ও দুর্নীতির আংশিক খতিয়ান’ শিরোনামে একটি লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়েছে। এতে মোট ১৮টি অভিযোগ তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ সময় তারা উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর অপসারণ দাবি করেন।

আরও পড়ুন: র‍্যাবের অবসান, আসছে এসআরবি

আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মো. গোলাম রব্বানী, রাকিব হোসেন অত্রাদ, জাহিদ হাসান ফাহাদ, মঈনুল হাসান সাদিক, মেহেদী হাসান রতন, সাদাব হোসেন রিয়ন, আহ্বায়ক সদস্য আশরাফুল ইসলাম এবং সদস্য রাজেশ বাছাড়, তারিকুল ইসলাম, মামুন মিয়া, মুক্তার হোসেন, নাজমুল হোসেন ও ধ্রুব সিদ্দিকী।

আন্দোলনকারীদের প্রকাশিত লিফলেটে বলা হয়েছে, শিক্ষক নিয়োগ, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সিদ্ধান্ত, ক্রয়প্রক্রিয়া, উন্নয়নকাজ ও আর্থিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হয়েছে।

১১ প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ

এর আগে সোমবার উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ শিক্ষকসহ ১১ জন শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেন। একই সঙ্গে উপাচার্যের অপসারণ দাবি করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন তারা। পদত্যাগকারীদের মধ্যে বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক-কর্মকর্তারা রয়েছেন।

তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সিকৃবি উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম। তিনি বলেন, ‘প্রশাসনিক পদ থেকে তারা অব্যাহতি চেয়েছেন। তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তারা আর দায়িত্ব চালিয়ে যেতে চান না। বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রচুর শিক্ষক রয়েছেন। তাদের পদত্যাগে কোনো সমস্যা হবে না। তাদের মূল টার্গেট হচ্ছে, আমাকে সরানো।’

উপাচার্য আরও বলেন, ‘সরকার আমাকে নিয়োগ দিয়েছে, সরকার বললে আমি চলে যাব।’ শিক্ষক নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি দাবি করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যোগ্যদেরই শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া সবার প্রথম শ্রেণি রয়েছে এবং আইন অনুযায়ীই নিয়োগ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

তিন দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

তরুণদের নতুন তামাকপণ্যের উদ্বেগজনক ব্যবহার, উদ্যোগের জোর সুপারিশ

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

ফের সুইমিং পুলে পরীমনি, নতুন ছবিতে ফের চর্চা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App