×

সিলেট

বিজিবির অভিযানে মিলল ৪৫ লাখ টাকার চোরাচালান

Icon

​জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম

বিজিবির অভিযানে মিলল ৪৫ লাখ টাকার চোরাচালান

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৭ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। ​শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় ও চোরাচালানি পণ্য আটক করা হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির অধীনস্থ কালাইরাগ, ডিবিরহাওর, লাফার্জ, প্রতাপপুর, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, দমদমিয়া, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।

​অভিযানে বিপুল পরিমাণ গরু, মহিষ, কম্বল, জিরা, চা-পাতা, কসমেটিকস, বিস্কুট, টায়ার-টিউব, চিনি, জুস এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে রসুন জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৫ লাখ ৮৭ হাজার ৯৬০ টাকা।

ছবি: সংগৃহীত

​সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়।

​জব্দকৃত চোরাচালানি মালামালসমূহের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল কার্যকরে ৭টি আলাদা এসআরও, চাকরিজীবীদের ক্যাটাগরি নির্ধারণ

পে-স্কেল কার্যকরে ৭টি আলাদা এসআরও, চাকরিজীবীদের ক্যাটাগরি নির্ধারণ

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫৪২

জুলাই সনদে স্বাক্ষরিত সেগুলো বিষয় বাস্তবায়ন করা হবে

চিফ হুইপ জুলাই সনদে স্বাক্ষরিত সেগুলো বিষয় বাস্তবায়ন করা হবে

আমি কিছুই পরোয়া করি না: তাপসী পান্নু

আমি কিছুই পরোয়া করি না: তাপসী পান্নু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App