সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু
জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
মৃতরা হলেন, সামিহা, পরশ ও ইলমা। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ হামে শনাক্ত না হলেও এ সময়ে ১৯৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরো পড়ুন: ঘরে ঢুকে গৃহবধূর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, আহত ৫
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৪৪ জন ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
এ পর্যন্ত মারা যাওয়া শিশুদের মধ্যে ১০ জনের মৃত্যু হামের কারণে হয়েছে বলে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। অন্যদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
