×

টালিউড

পাহাড়ের কোলে বিয়ের আয়োজন, মিমির পাত্র কে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

পাহাড়ের কোলে বিয়ের আয়োজন, মিমির পাত্র কে?

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের গুঞ্জনে সরগরম টলিপাড়া। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

টলিপাড়ার একটি সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে বসতে পারে মিমির বিয়ের আসর। তবে গুঞ্জনের কেন্দ্রে থাকা পাত্রের পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি।

কাকে বিয়ে করছেন নায়িকা? শোনা যাচ্ছে, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন; ভারতের নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। এটাই আপাতত গুঞ্জন।

অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন মিমি চক্রবর্তী। গতানুগতিক ছকের বাইরে গিয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের নজর কাড়েন। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিনেমা তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। অভিনয়ে সফলতার পর ২০১৯ সালে রাজনীতির ময়দানে পা রাখেন এবং যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে সাংসদ হন।

বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা এবং নতুন একাধিক কাজের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। আগামী দুর্গাপূজাতেই প্রেক্ষাগৃহে আসবে তার নতুন এই ছবি। পেশাগত এত সব ব্যস্ততার আড়ালেই নিঃশব্দে বিয়ের প্রস্তুতি চলছে বলে দাবি বিনোদন জগতের বড় একটি অংশের। ভক্তদের ধারণা, খুব শিগগিরই নিজ মুখে এই সুখবর আনুষ্ঠানিকভাবে জানাবেন মিমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাত বছর পর দিল্লিতে শি জিনপিং, বদলাবে কি চীন-ভারত সমীকরণ?

সাত বছর পর দিল্লিতে শি জিনপিং, বদলাবে কি চীন-ভারত সমীকরণ?

একাদশে ভর্তির নতুন আবেদনের সুযোগ

একাদশে ভর্তির নতুন আবেদনের সুযোগ

পাহাড়ের কোলে বিয়ের আয়োজন, মিমির পাত্র কে?

পাহাড়ের কোলে বিয়ের আয়োজন, মিমির পাত্র কে?

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, তদন্তের কেন্দ্রে ৫ চিরকুট

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, তদন্তের কেন্দ্রে ৫ চিরকুট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App