×

তথ্যপ্রযুক্তি

ভিভো স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন বাংলালিংক গ্রাহক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম

ভিভো স্মার্টফোনে ডিসকাউন্ট পাবেন বাংলালিংক গ্রাহক
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ভিভো-এর সাথে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এর আওতায় ভিভো-এর সকল স্মার্টফোনের সাথে বাংলালিংকের গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট। এছাড়াও ভিভো-এর নতুন ভি২৯ ও ভি২৯ই স্মার্টফোন সিরিজের সাথে তারা পাবেন প্রি-অর্ডার, উপহার ও বিশেষ অফারের সুবিধা। বাংলালিংকের হেড অফিস টাইগার্স ডেনে অবস্থিত বাংলালিংক সেন্টারে আকর্ষণীয় ক্যাম্পেইনটি চলবে ১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত। বাংলালিংক গ্রাহকদের জন্য ব্যতিক্রমী সব সুবিধা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে রয়েছে আকর্ষণীয় লটারির মাধ্যমে ফোরজি স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগসহ বিশেষ মূল্যের ইএমআই, আকর্ষণীয় উপহার ও ডেটা বান্ডেলের সুবিধা। বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, দেশের দ্রুততম ফোরজি সেবা প্রদানকারী হিসেবে আমাদের লক্ষ্য হল সম্মানিত গ্রাহকদেরকে সর্বোচ্চ মানের নিরবচ্ছিন্ন ডিজিটাল অভিজ্ঞতা দেওয়া। বিভিন্ন ধরনের ভিভো স্মার্টফোনের সাথে বাংলালিংক-এর দারুণ প্যাকেজ অফারগুলির মাধ্যমে আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। গ্রাহকদের জন্য আকর্ষণীয় সব অফার আনতে ভিভো বাংলাদেশের সাথে চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। ভিভো বাংলাদেশের ন্যাশনাল রিটেইল ম্যানেজার ইশতিয়াক তমাল বলেন, উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে ভিভো প্রতিশ্রুতিবদ্ধ। এটি বিবেচনায় রেখে আমরা বাংলালিংক-এর গ্রাহকদের জন্য নতুন ভি সিরিজের এই অ্যাক্টিভিটি প্রোগ্রামটি চালু করতে পেরে আনন্দিত। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রমোশনাল অফার প্রদান করবো। বাংলালিংক গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য আমরা বিভিন্ন রকমের সুবিধা প্রদান করতে চাই। নতুন ও আরও উন্নত সুবিধা নিয়ে আসার মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের অভিজ্ঞতার মান বৃদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App