×

তথ্যপ্রযুক্তি

দেশে স্মার্টফোন আমদানির পরিমাণ কমছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০১:১৭ পিএম

দেশে স্মার্টফোন আমদানির পরিমাণ কমছে
চলতি বছরে দেশে স্মার্টফোন আমদানির পরিমাণ কমছে। বছরের দ্বিতীয় প্রান্তিকের ঠিক পরপরই হয়েছে ঈদুল ফিতর। দেশের অন্যতম এ বড় কেনাকাটার উৎসব ঘিরে পণ্য আমদানি বাড়ে। তবে এবার স্মার্টফোনের ক্ষেত্রে তেমনটি ঘটেনি।পঞ্জিকা বছরের হিসাবে প্রথম তিন মাসের মতো ছয় মাসের পরিসংখ্যানেও দেশে স্মার্টফোনের বাড়েনি। বরং আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।জানুয়ারি থেকে জুন সময়ে সব মিলে ৩৭ লাখ ৮৯ হাজার স্মার্টফোন আমদানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ৯ শতাংশ কম। ব্যবসায়ীরা বলছেন, গত বছর বাজেটে হঠাৎ করে আমদানির ওপর ১০ শতাংশ কর বাড়িয়ে দেওয়ার কারনেই স্মার্টফোন আমদানিতে প্রবৃদ্ধির ধারা রাখতে পারছেন না। দেশে ডিজিটাল কার্যক্রম বাড়লেও এবং ডিজিটালাইজেশনের জন্য প্রচারণা অব্যাহত থাকার মধ্যেও এ নেতিবাচক প্রবৃদ্ধি শংকা জাগাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাঁধনের খোঁজ নিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জনপ্রতিনিধির যোগ্যতায় ডিগ্রি কতটা জরুরি?

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

জাতীয় গ্রিডে বেড়েছে গ্যাস সরবরাহ, বিদ্যুৎ-শিল্প খাতে ফিরছে স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App