×

তথ্যপ্রযুক্তি

পিক্সেল ফোন আসবে ৯ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ০২:৩০ পিএম

পিক্সেল ফোন আসবে ৯ অক্টোবর
প্রযুক্তি দুনিয়াতে এখন গুঞ্জন চলছে গুগলের পিক্সেল ফোন নিয়ে। সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের ৯ তারিখ পিক্সেলের পরবর্তী ফোনের ঘোষণা দেবে ইন্টারনেট জায়ান্ট গুগল। সম্প্রতি সংবাদ মাধ্যম নাইনটুভাইভ গুগলে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।চলতি বছর পিক্সেল ৩ ও ৩ এক্সএল নামে দুটি ডিভাইস বাজারে আনতে যাচ্ছে গুগল। ফোন দুটির ব্যাপারে গুগল চুপ থাকলেও অনলাইনে ফাঁস হচ্ছে নানা তথ্য। জানা গেছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর আর ৪ গিগাবাইট র‌্যামের সঙ্গে থাকছে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম। এদিকে, এক্সডিএ ডেভেলপারস ফোরামের সদস্য ড. গুরু পিক্সেল এক্সএল ৩ এর বেশ কিছু ছবি ফাঁস করেছেন। সেখানে ফোনটির পেছনে সাদা রঙ দেখা যায়। এতে থাকবে নচ যুক্ত ডিসপ্লে। সামনে থাকবে সরু বেজেল। পেছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে র‍্যাম দেওয়া হবে ৪ জিবি। স্টোরেজ থাকবে ৬৪ জিবি।আগামী মাসে উন্মোচন হবে আইফোন। এরপর অক্টোবর মাসেই আসবে পিক্সেল ফোন। দেখা যাক, জনপ্রিয়তার দৌঁড়ে কে বেশি এগিয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App