×

তথ্যপ্রযুক্তি

৮কে রেজুলেশনের টিভি আনছে স্যামসাং

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ০২:৫৪ পিএম

৮কে রেজুলেশনের টিভি আনছে স্যামসাং
স্যামসাং ৮কে রেজুলেশনের ওএলইডি টিভি আনার ঘোষণা দিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে টিভিটি বিক্রির জন্য বাজারে ছাড়া হবে। বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ইভেন্টে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেয় স্যামসাং।টিভিটির মডেল কিউ৯০০আর। আকার ভেদে এটি ৬৫,৭৫, ৮২ ও ৮৫ ইঞ্চি সংস্করণে বাজারে পাওয়া যাবে। এর দাম সম্পর্কে স্যামসাং এখনও কোনো তথ্য জানায়নি। সর্বপ্রথম কোনো দেশে টিভিটির বিক্রি শুরু হবে সে সম্পর্কেও কোনো তথ্য জানা যায়নি।কিউলেড প্রযুক্তি সম্বলিত টিভিটির নিট পিক ব্রাইটনেস ৪০০০। এটি এইচডিআর১০+ ফরম্যাট সমর্থন করবে। মজার ব্যাপার হলো, ৮কে রেজুলেশনের কোনো ভিডিও কনটেন্ট এখনো বাজারে ছাড়া হয়নি। তাই এ মুহূর্তে ৪কে রেজুলেশনের কনটেন্টগুলোই চালানো হবে কিউ৯০০আর টিভিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App