×

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৭ পিএম

বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিক্যাট ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে সাক্ষাৎকালে আগ্রহের কথা ব্যক্ত করেন। এ সময় তারা দু’দেশের পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বার্নিক্যাট বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আসন্ন আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন। বার্নিক্যাট সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের সম্পর্কে মন্ত্রীর কাছে অবহিত হন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার বিস্তারিত উল্লেখ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য এবং জাতির বৃহত্তর স্বার্থে প্রণয়ন করা হয়েছে। বার্নিক্যাট মন্ত্রীর কাছে আইনটি সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়ার পর সন্তোষ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মার ইলিশ পেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

পদ্মার ইলিশ পেতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত

হরমুজ নিয়ে কঠোর ইরান, যুক্তরাষ্ট্রকে দিল ৭ শর্ত

হরমুজ নিয়ে কঠোর ইরান, যুক্তরাষ্ট্রকে দিল ৭ শর্ত

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, মিলছে না সন্ধান

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, মিলছে না সন্ধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App