×

তথ্যপ্রযুক্তি

সাশ্রয়ী দামে ফোন আনছে নকিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ০৪:২২ পিএম

সাশ্রয়ী দামে ফোন আনছে নকিয়া
নকিয়া ব্র্যান্ডের মূল কোম্পানি এইচএমডি নতুন বছরে সাশ্রয়ী দামের ফোন আনতে যাচ্ছে।ফোনটির দেখা মিলেছে ফেডারাল কমিউনিকেশনস কমিশনের ওয়েবসাইটে। এর কোড নম্বর টিএ-১১২৪। এতে প্রসেসর হিসেবে দেওয়া থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। এটাই হবে কোয়ালকমের প্রথম ১২ ন্যানোমিটারের প্রসেসর। গতি হবে ২.০ গিগাহার্টজ।এর পেছনে থাকবে ১৩ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা আর সামনে থাকবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ধারণ করা যাবে ১০৮০ পিক্সেলে। এতে থাকবে ২ জিবি র‍্যাম। স্টোরেজ থাকবে ৩২ জিবি। ফোনটিতে থাকবে ৬ ইঞ্চির ডিসপ্লে। ব্যাকআপের জন্য থাকবে ৩৫০০ এমএএইচ ব্যাটারি। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড পাই। ইতোমধ্যে ফোনটি গুগলের অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রোগ্রামের আওতায় অন্তত দুই বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের জন্য সিকিউরিটি প্যাচ সুবিধা পাওয়া যাবে।আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস) ফোনটির ঘোষণা দিতে পারে এইচ এমডি গ্লোবাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App