×

তথ্যপ্রযুক্তি

ভারতের বাজারে গুগল পিক্সেল টু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ১২:৫১ পিএম

ভারতের বাজারে এলো গুগলের সর্বশেষ স্মার্টফোন পিক্সেল টু এক্সএল। দেশটির জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে এটি মিলছে। ৬৪ জিবি মেমোরি ভার্সনের দাম ৭৩ হাজার রুপি। আর ১২৮জিবি ভার্সনের দাম ৮২ হাজার রুপি। আইফোন টেনের পর দেশে এটাই দ্বিতীয় দামী ফোন। ফোনটি সাদা-কালো রঙে বাজারে এসেছে, রয়েছে হোয়াইট (পান্ডা) রঙেও। তবে ফ্লিপকার্ট আপাতত কালো রঙের কভারের ফোনই বাজারে এনেছে। ফোনটি বিক্রির জন অফার দিচ্ছে ফ্লিপকার্ট। পিক্সেল ২ এবং এক্সএল রিলায়েন্স ডিজিটাল এবং অন্যান্য শপেও শিগগিরই পাওয়া যাবে। ফোনটিতে আছে ৬ ইঞ্চির পি-ওলিড কিউএইচডি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। রেজুলেশন ১৪৪০*২৮৮০ পিক্সেল। পিক্সেলের ঘনত্ব ৫৩৮ পিপিআই। এতে রয়েছে থ্রিডি কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন। ফোনটিতে ২.৩৫ গিগাহার্জ+১.৯ গিগাহার্জের ৬৪ বিটের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর রয়েছে। সঙ্গে আছে অ্যাড্রিনো ৫৪০ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ফোনটিতে ৪ জিবি র‌্যাম রয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা ১২.২ মেগাপিক্সেলের। এতে অটোফোকাস, ওআইএস এবং ইআইএস প্রযুক্তি রয়েছে। ফ্রন্টে ৮ মেগাপিক্সেল ক্যামেরা আছে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৫২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কানেক্টিভিটি অপশনে থাকছে ফোরজি, ওয়াইফাই, ব্লুটুথ এবং ইউএসবি টাইপ সি পোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App