×

তথ্যপ্রযুক্তি

ব্লু হোয়েল নিয়ে ভারতকে সাহায্য করতে চায় রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪২ পিএম

অনলাইনে ‘ব্লু হোয়েল’র মতো আত্মঘাতী খেলা সম্পর্কে সচেতন করতে ভারতের তামিলনাড়ু সরকারকে সাহায্য করতে চায় রাশিয়া। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে দক্ষিণ ভারতে রাশিয়ার ভাইস কনসাল মিশেল জে গোবার্তভের তরফে জমা দেয়া এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে। খবর- আননন্দবাজার। সম্প্রতি মাদুরাইয়ের এক কলেজ ছাত্র ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়ে আত্মঘাতী হওয়ার পর মাদ্রাজ হাইকোর্টে একটি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তে আদালতকে সাহায্যেরও আশ্বাস দেয়া হয়েছে। তবে রিপোর্টে বলা হয়, ভিকেডটকম নামে একটি রুশ সোশ্যাল মিডিয়া সাইট থেকেই এই গেমের জন্ম হয়নি। গেমটিতে বিভিন্ন উপায়ে অ্যাকসেস করা যায়। তাই ওই রুশ সাইটটিকে নিষিদ্ধ করাটা হয়ত ঠিক হবে না। ওই গেমে ঢোকার নিয়মকানুনও খুব সরল নয়। এ ছাড়া ভারত, চিনসহ বিভিন্ন দেশে যে ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়েই আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে, তা প্রমাণিত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App