×

তথ্যপ্রযুক্তি

মেলা প্রাঙ্গণে রোবট সোফিয়ার মহড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ১১:৩৬ এএম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হলুদ-সাদা স্কার্ট ও টপস পরে অনুষ্ঠানের মহড়া দিয়েছে রোবট সোফিয়া। বাক্সে করে সোমবার রাতে ঢাকায় আসার পর ইন্সটল করা হয় তাকে। মঙ্গলবার সন্ধ্যায় হোটেল হতে বের হওয়ার জন্য তৈরি হয় সোফিয়া।সন্ধ্যা সাড়ে সাতটায় ডিজিটাল ওয়ার্ল্ডের ভেন্যু বিআইসিসিতে আসে সে। এ সময় প্রায় দেড় ঘন্টা মহড়া দেয় সোফিয়া। আলাপ করে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে। সোফিয়া পলকের প্রশ্নের উত্তর দেয়। রাত ৮টার দিকে চলে যায় এই যন্ত্রমানবী। বুধবার সকালে উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর সামনে ও বিকালে সাধারণ মানুষের সঙ্গে ‘টেক টক উইথ সোফিয়া’ অনুষ্ঠানে প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে।হাসি-কান্না, রাগ-অভিমানসহ নিজের অনুভূতি প্রকাশ করতে পারে সোফিয়া। কেউ তার সঙ্গে কথা বললে তাদের বোঝার চেষ্টা করে।সামনে মানুষ না থাকলে নিজে নিজে মুভি চালিয়ে দেখে। ভাবতে থাকে জগৎ, সংসার, সংস্কৃতি, দর্শন নিয়ে।রোবটটি তৈরি করেছে হংকংভিত্তিক ফার্ম হানসন রোবটিক্স। এর অবয়ব অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো। সোফিয়াকে অ্যাক্টিভেট করা হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল। চলতি বছরের ১১ অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App