×

তথ্যপ্রযুক্তি

শীঘ্রই আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম

শীঘ্রই আসছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

ছবি: সংগৃহীত

মোবাইল ফোন চার্জ দেয়ার ঝামেলার শীঘ্রই অবসান ঘটতে যাচ্ছে। এমনও হতে পারে চার্জ দেয়ার বিষয়টি মানুষ ভুলে যেতে পারে। এমনটি করতে যাচ্ছে চীনা টেক কোম্পানি ‘বেটা ভোল্ট’। এ কোম্পানিটি আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি। নতুন এই ব্যাটারি হলো নিউক্লিয়ার বা পরমাণু ব্যাটারি। তাদের দাবি, কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারি ব্যবহার করা যাবে ৫০ বছর। খবর দ্য ইনডিপেন্ডেন্ট।

কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।

তারা বলছে, পরমাণু শক্তি ব্যবহার করে পরমাণু ব্যাটারি তৈরি করতে সক্ষম হয়েছে তারা। যা বিশ্বে এই প্রথম।

কোম্পানিটি বলেছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে।

এদিকে নিরাপত্তার দিক বিবেচনা করলে এ ব্যাটারি প্রচলিত ব্যাটারির তুলনায় বেশ এগিয়ে। এটিতে ধরবে না আগুন। যেখানে সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে। কিন্তু এতে পারমাণবিক শক্তি ব্যবহার হলেও তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই। যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইসে। ২০২৫ সাল নাগাদ এই ব্যাটারি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে তাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন আমির হামজা’

মানহানির মামলা ‘সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন আমির হামজা’

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

বাড়লো ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সময়

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

রূপনগরে সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App