×

তথ্যপ্রযুক্তি

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বিআইজিএফ চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ পিএম

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বিআইজিএফ চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বিআইজিএফ চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে বিটিআরসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)-এর চেয়ারপার্সন হাসানুল হক ইনু।

নবনিযুক্ত বিটিআরসি চেয়ারম্যান বিআইজিএফ ছাড়াও টেকসই ইন্টারনেট গভর্নেন্স ব্যবস্থাপনা উন্নয়নে স্বীয় প্রতিষ্ঠানের তরফ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়ে বলেন, ইন্টারনেট গভর্নেন্সের ব্যবস্থাপনা উন্নয়নে ২০০৯ সাল থেকে বিটিআরসি সব রকম সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বিআইজিএফ নির্বাহী কমিটির ভাইস চেয়ারপার্সন এএইচএম বজলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হক অনু সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। 

দেশের ইন্টারনেট গভর্নেন্স উন্নয়নে সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশ নেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান।

সৌজন্য সাক্ষাৎকালে বিটিআরসি চেয়ারম্যান আগামী এক বছরের একটি কর্মপরিকল্পনায়, ইন্টারনেট সাক্ষরতা, সামিট অফ দা ফিউচার, গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট, ডট বাংলা এবং ইন্টারনেট গভর্নেন্স ফোরামের জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সভা সমূহে যোগদানের জন্য প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

নতুন আইজিপির আলোচনায় একাধিক নাম

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

আখাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যুবদলের খাবার বিতরন

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App