×

তথ্যপ্রযুক্তি

টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভ গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৯:৫৮ এএম

টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভ গ্রেপ্তার

পাভেল দুরভ

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৯ বছর বয়সী রাশিয়া বংশোদ্ভূত দুরভ বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। দুরভের প্রাইভেট জেট লে বোর্গেট বিমানবন্দরে অবতরণের পরই তাকে গ্রেপ্তার করা হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাসের মতে, ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস পরিস্থিতি স্পষ্ট করার জন্য ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। অন্যদিকে ফরাসি টিভি চ্যানেল টিএফ১ ওয়েবসাইটে জানিয়েছে, পাভেল দুরভ তার ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন।

জানা গেছে, ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন পাভেল দুরভ। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক এবং উইচ্যাটের পরে টেলিগ্রাম অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবে স্থান পেয়েছে। টেলিগ্রাম অ্যাপটি রাশিয়া, ইউক্রেন এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিশেষভাবে জনপ্রিয়। অবশ্য ব্যবহারকারীর ডেটা হস্তান্তর করতে অস্বীকার করার পরে ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু ২০২১ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App